1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে ইভটিজিং করত। এ নিয়ে প্রতিবাদ করায় আকরাম হোসেনের বাড়িতে গিয়ে ওই যুবকেরা হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে বুধবার রাত সাড়ে দশটার দিকে আকরাম হোসেনকে ইট দিয়ে আঘাত করে আহত করে ওই বখাটেরা। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই এলাকার নান্টু, বিশাল, রতনসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি পরিবারের সদস্যদের।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেন বলেন, বুধবার রাতে বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনারের পাশে উভয় পক্ষের মারামারিতে একজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় নিহত ব্যক্তির ছেলে অনন্ত বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews