1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে তোলপাড় টালিউড ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা গৌরনদীতে মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল চালকের প্রাণ গৌরনদীতে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘মজলিসে শূরা অধিবেশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশন শেষে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেহেন্দিগঞ্জের স্থানীয় আইএবি কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান বিএসসি এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আসাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অধিবেশনে মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার শূরার দায়িত্বশীল ও সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার, সামাজিক কর্মকাণ্ড এবং সমসাময়িক রাজনৈতিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটি

সভাপতি: আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী মোঃ জাহাঙ্গীর হোসেন
সহ-সভাপতি: মাওলানা এম এস আল গালিব
সহ-সভাপতি: মাওলানা মোঃ ইউসুফ হোসেন
সহ-সভাপতি: আলহাজ্ব আব্দুল আজিজ আকন
সেক্রেটারী: মাওলানা মোঃ সাইফুল ইসলাম
জয়েন্ট সেক্রেটারী: মাওলানা জহির উদ্দিন পোদ্দার
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী: মাওলানা মোঃ আনিছুর রহমান

অধিবেশনে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews