1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৩ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

মো. ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন (ভোলা)।। 

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফিরোজ উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার দোকান এলাকার ডাক্তার বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে নিজের জমিতে শিমগাছ রোপণ করে সুরক্ষার জন্য বাঁশের বেড়া দেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কাজলের স্ত্রী জান্নাত ওই বেড়া কেটে ফেলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে বিষয়টি দেখতে পেয়ে ফিরোজের সঙ্গে জান্নাতের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে এসে ফিরোজকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এতে ফিরোজ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও স্বজনরা তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বজনরা তাঁকে ঢাকায় নিয়ে যান। সেখানে সুপারম্যাক্স হেলথ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews