1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর সাক্ষীর ওপর হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর সাক্ষীর ওপর হামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

বিশেষ প্রতিনিধি।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপির নাম ব্যবহার করে অবৈধ ড্রেজার ব্যবসা পরিচালনা ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ উঠেছে সজিব বেপারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের বাজিৎখা ও চরবউডুবা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের অভিযানের পর জিডির এক সাক্ষীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজিৎখা ও চরবউডুবা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন আলম বেপারির ছেলে সজিব বেপারি। গত ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে একটি ড্রেজার বন্ধ করে দেন। তবে প্রশাসনের অভিযান শেষ হওয়ার পরপরই পুনরায় ড্রেজার চালু করা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয় জমির মালিকরা বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। পরে নিরাপত্তা চেয়ে সুফিয়া বেগম নামে এক ভুক্তভোগী মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান ওরফে বাহরাম সিকদারকে সাক্ষী করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুনরায় বাজিৎখা ও বউডুবা চরে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, অভিযান শেষে ক্ষুব্ধ হয়ে সজিব বেপারি জিডির সাক্ষী বাহরাম সিকদারকে দায়ী করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তিনি প্রকাশ্যে বাহরাম সিকদারকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মেরে আহত করেন।

এ সময় সজিব বেপারি হুমকি দিয়ে বলেন, “বিএনপি যতদিন আছে আমি ড্রেজার চলাইবো, কোনো কথা হবে না। মামলা-জিডি করলে দেখে নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, সজিব বেপারি আগে ঢাকায় চাকরি করতেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় ফিরে এসে তিনি বিএনপির নাম ব্যবহার করে অবৈধ ড্রেজার ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। তার কর্মকাণ্ডে স্থানীয় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও দাবি করেন অনেকে।

বর্তমানে হামলার শিকার বাহরাম সিকদার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তিনি স্থানীয় সংসদ সদস্য ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে অবৈধ ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন জানান, অভিযোগ দায়ের হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews