
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মেহেন্দিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তফন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার সজল দত্তসহ কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষমেহেন্দিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালাক, মসজিদের ইমাম, গ্রাম পুলিশ, ইউপি সচিব ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। এছাড়াও মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে উপস্থিত সকলে লিখিত মতামত প্রদান করেন। প্রসঙ্গত মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপথগামী ও বিপন্ন। এর বিষবাষ্প দ্রুত ছড়িয়ে পড়ছে মেহেন্দিগঞ্জসহ দেশের প্রতিটি অঞ্চলে।
Leave a Reply