1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

নানা আয়োজনে বরিশালের মেহেন্দিগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে সুর্যাস্তের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটি পালনের কর্মসূচির প্রারম্ভ হয়।

এরপরই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহাফুজুর রহমান লিটন উপজেলা নির্বাহী অফিসার নূনুরনবী , মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা,মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠন। পরে উপজেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠন ।

শুক্রবার সকাল ৭ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীর কার্য্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। র‌্যালীতে গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  কামাল উদ্দিন খান , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ ,সহ- সভাপতি আবদুল মকিম তালুকদার,খোরশেদ আলম ভুলু,যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, নুরুল ইসলাম জামাল মোল্লা,আবদুল রহিম সাংগঠনি সম্পাদক কাউন্সিলর আবদুল মোতালেব জাহাঙ্গীর, সাইফুল ইসলাম,  পৌর ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক  নুরুল হক জম্মদার ,সদর ইউপি চেয়ারম্যান  নিজাম উদ্দিন বেপারি,  যুবলীগের সভাপতি পারভেজ চান,  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র, সাধারন সম্পাদক এইচএ এম নোমান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ গোলদার, ডিকেন পোদ্দার, এস এম রাকিবুল হাছান উপজেলা  ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন,  পৌর ছাত্রলীগের  সভাপতি শাখাওয়াত হোসেন রনি,সাধারণ সম্পাদক সুমোন হোসেনসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews