1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাস উল্টে দুই পথচারীসহ নিহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাস উল্টে দুই পথচারীসহ নিহত ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
কুমিল্লা প্রতিনিধি // কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লির বাহরাম মিয়া (৬০), দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কালাম (৪০)।

আহতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত, নওগাঁ জেলার আরিফুল ইসলাম, ঢাকার মগবাজার এলাকার সাবিনা ও তার মেয়ে তানহা। অন্য ছয়জনের নাম, পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। ওই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ ১০ বাসযাত্রী। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা বলেন, আমরা দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে আলমগীর হোসেনের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদে পল্লির পাশে হওয়ায় বাহরাম মিয়ার মরদেহ তারা বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews