1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেল যুবকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসাবুল মল্লিক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসাবুল মল্লিক দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসাবুল আলমডাঙ্গা উপজেলার মোটরসাইকেল হাট থেকে মোটরসাইকেল কিনে বাড়িতে ফিরছিলেন। এ সময় উজিরপুরে এক চায়ের দোকানের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার গ্রামের হাসাবুল মল্লিক নামের এক যুবক মারা গেছে। শুনেছি মোটরসাইকেল কিনে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews