
নিজস্ব প্রতিবেদক // নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে অনুমোদনবিহীন মোটরসাইকেল নিয়ে রাস্তায় নেমে জরিমানা গুনলেন ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা। তিনি বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা বুধবার উপজেলার শ্রীরামপুরে এ জরিমানা করেন। জানা যায়, ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা বুধবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমোদনবিহীন মোটরসাইকেল নিয়ে বের হন।
এ সময় তার মোটরসাইকেলের সামনে একজন চেয়ারম্যান প্রার্থীর প্রতীকসংবলিত স্টিকার লাগানো ছিল। পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা দেখতে পেয়ে তাকে জরিমানা করেন এবং তার গাড়ির চাবি জব্দ করেন।