1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোদির শপথে যাচ্ছে কংগ্রেস, প্রত্যাখ্যান তৃণমূলের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

মোদির শপথে যাচ্ছে কংগ্রেস, প্রত্যাখ্যান তৃণমূলের

  • প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দোপাধ্যায়

ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। দলটির পক্ষ থেকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। কংগ্রেসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে কংগ্রেস সভাপতি মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শনিবার (৮ জুন) বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও মোদির শপথ অনুষ্ঠানে না থাকার কথা জানিয়েছে ইন্ডিয়া জোটের শরিক দল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল সংসদীয় দলের বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ কথা বলেন। তিনি বলেন, তার দল মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবে না। কারণ এই সরকার ‘অবৈধ ও অগণতান্ত্রিকভাবে’ গঠন করা হচ্ছে।

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। একইসঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রীরও শপথ নেয়ার কথা রয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে দিল্লিতে।

 

 

ভারতে এবারের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে দলটির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকদের নিয়ে সরকার গঠন করতে হচ্ছে মোদিকে।

 

 

সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক অনুমোদন নিতে শুক্রবার (৭ জুন) বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন মোদি এবং সরকার গঠনের আবেদন জানান। বিজেপি সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে এনডিএর মোট ২১ জন নেতার সমর্থনপত্র নিয়ে সরকার গড়ার দাবি জানান তিনি। রাষ্ট্রপতি তা অনুমোদন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews