1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার অপকর্ম ঢাকতে বিএনপির নামে মিথ্যাচার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার অপকর্ম ঢাকতে বিএনপির নামে মিথ্যাচার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ আওয়ামী লীগ নেতার অপকর্ম ঢাকতে বিএনপির নামে মিথ্যাচার করে অপপ্রচার করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী তালুকদার।

শুক্রবার বেলা ১২.৩০টায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে ভূক্তভোগী ৪নং ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী তালুকদার অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়িয়ে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ নেতা শাহবুদ্দিন তালুকদারের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান শুভ সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে বিএনপি দল ও তাকে জড়িয়ে ৯টি দোকান ঘর দখলের অভিযোগ তুলেছে তা আদৌ সঠিক নয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মৃত. শাহবুদ্দিন তালুকদার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন বাগেরহাট-৪, আসনের সাবেক এমপি, তার একক ছত্রছায়ায় বিশারীঘাটা বাজার, কেজি স্কুল রোডে সাবেক কসাইখানার জমি,দখল করে পাকা ইমারাত নির্মাণ, ভাষানদল এলাকায় জমিসহ একাধিক বিবাধমান জমি নাম মাত্র ক্রয়ের নামে তার লোকজন নিয়ে দখলে নেয়।
বিএনপি নেতা আমির আলী তালুকদার আরও বলেন, তার পিতার রেকর্ডীয় সম্পত্তিতে ভোগ দখল করছেন। কারও জমি  জোরপূর্বক তিনি দখল করেনি। প্রকৃত ঘটনাকে আড়াল করে আওয়ামী লীগ নেতার ছেলে মাহমুুদুল হাসান শুভ নিজেদের দোষ বিএনপি দলেরকাঁেধ চাপিয়ে অপপ্রচার করছেন।

এ সর্ম্পকে আওয়ামী লীগ নেতার ছেলে মাহমুদুল হাসান শুভ বলেন,  ৫ আগষ্টের পর আমাদের ৯টি দোকান ঘর দখল করা হয়েছে। ন্যায় বিচার  চেয়ে সংবাদ সম্মেলন করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews