1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মো. মাসুদুর রহমান মিঠু, কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মো. আবু তাহের তালুকদার, হরতকিতলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মো. শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা, দক্ষিণ জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান।

এ ছাড়া রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মো. আকবর শেখের ছেলে মাদক মামলার আসামি আজমল শেখ, মোরেলগঞ্জের পালেরখণ্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো. রাহাত, উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে নবীন হাওলাদার এবং একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews