1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

 মোরেলগঞ্জে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ // বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় শস্যভাণ্ডার নামে খ্যাত উর্বর ভূমি বাগেরহাটের মোরেলগঞ্জের বলভদ্রপুরবাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী(২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার(১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের     বালিয়াডাঙ্গা নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন, নিহতের বাবা  মজিবর গাজী (৫০) প্রতিবেশী রশিদ খান (৭৫)ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এস আই) মোঃ তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশীকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী  বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়ামগাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি বন্ধ ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্র্যাককে পদশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews