1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত কমিটির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত কমিটির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুস্টিত হয়েছে। কেন্দীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ৫ (অক্টোবর) শনিবার বিকেলে মিছিলটি মোরেলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বাগেরহাট জেলার সভাপতি এবাদুল হক শাহীন ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এই মিছিলে অংশ নেয়।

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মোরেলগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি বদিউজ্জামান রিপন, সাধারণ সম্পাদক জুলাশ হোসেন সোহাগ এবং পৌর কমিটির সভাপতি নাঈম ইকবাল,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ নেতৃত্বে অসংখ্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাকর্মী শুভেচ্ছা মিছিলে অংশ নেয়। জিয়ার সৈনিক স্লোগানে মুখরিত হয় পুরো পৌর শহর।

মিছিল শেষে নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন থানা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস ছামাদ ফকির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল ফকির,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মহারাজ, পৌর শ্রমিলদলের সভাপতি মাসুদ খান চুন্নু, কৃষকদলের আহবায়ক মশিউর রহমান শফিক প্রমুখ।

মিছিল শেষে নবগঠিত উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ কেন্দীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews