1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি বাসভবনে বন্দুক হামলায় দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়ার।

 

লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারের দক্ষিণপশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ওই বাসভবনে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

সিনহুয়ার খবরে বলা হয়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেয়া হলেও তাদের একজন মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, যদিও বন্দুক হামলার শিকার হওয়া এ তিন পুরুষের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে কোনো না কোনোভাবে তারা একে অপরের পরিচিত ছিল।

গোয়েন্দারা ধারণা করছেন, এই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে যারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

পুলিশ জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ বন্দুক হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews