1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে
গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী গণস্বাক্ষর ও উঠান বৈঠক কর্মসূচি। বান্দরবানের সুয়ালেকস্থ অস্থায়ী কার্যালয়ে ১২ এপ্রিল কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল স্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করছে। এই গণস্বাক্ষরিত ডকুমেন্টসগুলো আমরা জাতিসংঘের ইমেইলে প্রেরণ করবো এবং দাবি জানাবো অনতিবিলম্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। তিনি এসময় বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চায়। নারী-পুরুষ নির্বিশেষে সারাদেশে সকলকে নিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুনধারার রাজনীতিকরা মানুষকে সরচেতন করছে। ছাত্র-যুক-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি ভারত-পাকিস্তান-আমেরিকা নয়; বাংলাদেশের পক্ষে থেকে প্রমাণ করতে চায় আমরা শান্তি ও সমৃদ্ধির পক্ষে।

এসময় বক্তব্য রাখেন জাহিদুল আলম, মো. আবদুছ ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ। ২০১২ সালে আত্মপ্রকাশের পর থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশসহ সকল দেশে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠার আমন্ত্রণ নিয়ে একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত এবছর ১২ মার্চ থেকে ব্যতিক্রম এই কর্মসূচির মধ্য দিয়ে গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও সচেতনতা তৈরি করছে। দুর্নীতি-টাকা পাচার-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে যুদ্ধ বন্ধ না হওয়া অবধি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews