1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুবকের ওপর হামলা ও এসিড নিক্ষেপের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যুবকের ওপর হামলা ও এসিড নিক্ষেপের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী // পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মামুন খাঁ নামের এক যুবকের ওপর হামলা ও এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মামুন খাঁ’র বাবা মোঃ আঃ গনি খাঁ।

 

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র তার ছেলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩০ মার্চ রাতে কাকড়াবুনিয়া এলাকায় তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে আহত করা হয় এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়। পরে এসিড জাতীয় পদার্থ নিক্ষেপে তিনি গুরুতর আহত হন।

 

আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

এ ঘটনায় অভিযুক্তদের তালিকায় মোঃ কামাল হোসেন (৫০), মোঃ হানিফ মৃধা (৪৪), আবুসালে মুছা (৩৮), মোঃ মাসকুর হাওলাদার (৪৫), মোঃ ছগির মল্লিক (৩২), মোঃ সিয়াম (৪০), আঃ রহিম চাঁন (৪৫), মোঃ আলমগীর হাওলাদার (৫০) ও প্রানতোষ (৪০)–এর নাম উল্লেখ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া তাদের সঙ্গে আরও ১০–১২ জন অজ্ঞাতনামা ভাড়াটে সন্ত্রাসী জড়িত রয়েছে বলেও দাবি করা হয়।

 

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews