1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুবলীগের সুবর্ণজয়ন্তীতে বরিশালে যোগদিবে ২৭ হাজার মানুষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

যুবলীগের সুবর্ণজয়ন্তীতে বরিশালে যোগদিবে ২৭ হাজার মানুষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৮০ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী যাকজমক পূর্ণভাবে উদ্যাপন করা হবে। সুর্বণজয়ন্তী উপলক্ষে ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে কেন্দ্রীয় যুবলীগ। এ সমাবেশে ১০ লক্ষাধিক যুবদের উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব সমাবেশে অংশগ্রহণের জন্য পাল্টাপাল্টি প্রস্তুতি নিয়েছে বরিশাল যুবলীগ। দুই গ্রæপে বিভক্তি হয়ে বরিশাল থেকে প্রায় ২৭ হাজার লোক কেন্দ্রীয় যুব সম্মেলনে অংশগ্রহণ করবে। যার মধ্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ২৫ হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিয়েছে। সম্মেলনের উদ্দেশে বরিশাল নদী বন্দর থেকে ৮টি লঞ্চে আজ বৃহস্পতিবার রাতে ঢাকায় যাত্রা করবেন তারা।

অপরদিকে ‘বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক শামীম- এমপি অনুসারী যুবলীগ নেতাকর্মীরাও যোগদান করবেন কেন্দ্রীয় যুব সমাবেশে। প্রতিমন্ত্রীর অনুসারী প্রায় দুই হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদিবেন বলে জানিয়েছেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন।

এদিকে, যুবলীগের কেন্দ্রীয় যুব মহাসমাবেশের কারণে বরিশাল থেকে দুদিন আগেই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন তিনটি করে লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও বুধবার বরিশাল নদী বন্দর থেকে একটি মাত্রা লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর ফলে যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। বুধবারের ন্যায় আজ বৃহস্পতিবার একটিমাত্র লঞ্চ বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন।

সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত বরিশাল, ‘যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা বরিশাল থেকে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে কেন্দ্রীয় যুব সমাবেশে অংশগ্রহণ করবো। কেন্দ্রীয় যুব মহাসমাবেশে বরিশাল থেকে ২৫ হাজার লোক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ১০টি লঞ্চে ঢাকায় যাবেন। বৃহস্পতিবার রাতে বরিশাল নদী বন্দর থেকে একযোগে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তিনি বলেন, ‘বরিশাল থেকে যুব মহাসমাবেশের উদ্দেশে যারা যাবেন তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা মেয়র মহোদয় করেছেন।

অপরদিকে, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহামুদুল হক খান মামুন বলেন, ‘যুবলীগের কেন্দ্রীয় যুব মহাসমাবেশে আমরা পৃথকভাবে অংশগ্রহণ করবো। আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে দুই হাজারের মতো নেতাকর্মী নিয়ে মহাসমাবেশে যোগদান করবো। তবে সড়ক পথে নাকি নৌপথে যাবো সেটা এখনো নিশ্চিত হয়নি। বুধবার রাতের মধ্যেই এ বিষয়টি চ‚ড়ান্ত হবে। এজন্য আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি।

এদিকে, বরিশাল নদী বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে নেতাকর্মীরা যেই লঞ্চে ঢাকায় যাবেন সেসব লঞ্চের সাজসজ্জা করা হচ্ছে। লঞ্চগুলো রিজার্ব করায় বুধবার রাতে বরিশাল নদী বন্দর থেকে একটি মাত্র লঞ্চ ঢাকায় যাওয়ার উদ্দেশে বন্দরে বার্দিং করা ছিলো।

বিআইডবিøউটিএ’র বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন বলেন, ‘বরিশাল নদী বন্দরে বুধবার পাঁচটি লঞ্চ বার্দিং করা ছিলো। এরমধ্যে পারাবত-১২ লঞ্চটি বুধবার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তাছাড়া এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকায় যুবলীগের মহাসম্মেলনের যাত্রী বহনের জন্য ঝালকাঠি গেছে। ঝালকাঠি থেকে বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া বৃহস্পতিবার বরিশাল থেকে সুরভী-৭ লঞ্চটি বরিশাল থেকে সাধারণ যাত্রী নিয়ে যাবে। এর বাইরে বৃহস্পতিবার যে লঞ্চগুলো ঢাকা থেকে বরিশালে আসবে সেগুলো সব রাতে মহাসমাবেশের যাত্রী নিয়ে ঢাকা যাবে বলে জানান বিআইডবিøউটিএ’র এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews