1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুব সমাবেশে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিলেন মেয়র সাদিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যুব সমাবেশে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিলেন মেয়র সাদিক

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি // বিভিন্ন এলাকা থেকে যুবলীগের মহাসমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এছাড়া রাতেই বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের বাস রাখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, মহসীন হলের মাঠে।

রিজার্ভ বাস, পিকআপ, মোটরসাইকেলের বহর নিয়ে যোগ দিচ্ছেন তারা। অনেকেই পায়ে হেঁটে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।

শুকবার (১১ নভেম্বর) সকাল এগারোটার দিকে শহবাগ মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা গেছে এসব মিছিল। মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা প্রথমে মৎস্যভবন এলাকায় জড়ো হচ্ছেন। তারপর সেখান থেকে সমাবেশে যোগ দিচ্ছেন।

মহাসমাবেশকে সফল করতে বরিশাল থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে ৮টি লঞ্চ যোগে নেতাকর্মীরা বরিশাল ত্যাগ করেন।

শুক্রবার সকালে ঢাকা সদরঘাট থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশ নেয় বরিশালের এসব নেতাকর্মীরা।

তাদের পরনে ছিল টি-শার্ট। হাতে ছিল যুবলীগের পতাকা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও যুবলীগের চেয়ারম্যানের ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন। যুব সমাবেশ সফল হোকসহ নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, শুক্রবার দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।

পরশ বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যে কোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবিলা করতে রাজপথে থাকবেন।

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews