1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যে কারণে অধিকাংশ মানুষের ফরজ গোসল আদায় হয় না - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
কারিগরি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিয়ে আবারও বৈষম্যের অভিযোগ বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বাগেরহাটে সরকারি খাল দখলমুক্তের দাবি, জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট, দুজনেরই মৃত্যু বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ২০ মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির নিম্নচাপের প্রভাবে ঝড়ের আভাস

যে কারণে অধিকাংশ মানুষের ফরজ গোসল আদায় হয় না

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

ইসলামি শরিয়তে পবিত্রতা অর্জনের গুরুত্ব অপরিসীম। জীবনের প্রয়োজনে আমাদের ওপর অনেক সময় গোসল ফরজ হয়। কিন্তু সঠিক পদ্ধতি ও নিয়ম না জানার কারণে অধিকাংশ মানুষের ফরজ গোসলই আদায় হয় না।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা প্রদান করেছেন ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার।

তিনি বলেন, ফরজ গোসল বিশুদ্ধ হওয়ার জন্য একটি অপরিহার্য শর্ত হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। অনেক সময় আমরা ঝরনা (শাওয়ার) ছেড়ে গোসল করি কিংবা সরাসরি পুকুরে লাফ দিয়ে গোসল করি, কিন্তু নাকের ভেতরে পানি ঠিকমতো পৌঁছাল কি না সেদিকে খেয়াল করি না। এই অবহেলার কারণে গোসল অসম্পূর্ণ থেকে যায়।

মুফতি আবরার বলেন, আমাদের সমাজে প্রচলিত একটি ভুল হলো, অনেকে মনে করেন আঙুল ভিজিয়ে নাকের নরম জায়গায় মাসাহ করলেই গোসল হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে এভাবে কেবল আঙুল দিয়ে মাসাহ করলে ফরজ গোসল আদায় হবে না।

সঠিক নিয়ম ও পদ্ধতি

রেজাউল করীম আবরার বলেন, শরিয়তের ভাষ্যমতে নাক ধৌত করার সঠিক পদ্ধতি হলো—

  • হাতে পানি নিয়ে শ্বাস টেনে নাকের ভেতর পানি নিতে হবে।
  • এভাবে মোট তিনবার পানি দিয়ে ধৌত করতে হবে।
  • ডান হাত দিয়ে পানি দিয়ে বাম হাত দিয়ে নাকের ভেতরটা এমনভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো অংশই শুকনো না থাকে।

অশুদ্ধ গোসলের পরিণাম

যদি কোনো ব্যক্তির ফরজ গোসল সঠিকভাবে আদায় না হয়, তবে তার নামাজ কবুল হবে না। অপবিত্র অবস্থায় (জুনুবি) নামাজ পড়া অত্যন্ত বড় গোনাহের কাজ। তাই ইবাদত কবুলের পূর্বশর্ত হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ফরজ গোসলের সঠিক নিয়মগুলো জেনে নেওয়া এবং সে অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে তা আদায় করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews