1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যে কারণে বাবাকে হত্যা করল কিশোরী মেয়ে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যে কারণে বাবাকে হত্যা করল কিশোরী মেয়ে

  • প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাাতিক ডেস্ক // পাকিস্তানে ১৪ বছর বয়সী এক কিশোরী গতকাল শনিবার তার বাবাকে গুলি করে হত্যা করেছে। গত তিন মাস ধরে বাবার কাছে ধর্ষণের শিকার হয়ে ভুক্তভোগী কিশোরী এমন করেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের গুজ্জারপুরা এলাকায় ঘটেছে এ ঘটনা। ওই কিশোরী পুলিশকে দেওয়া বিবৃতিতে বলেছে, গত তিন মাস থেকে তার বাবা তাকে ধর্ষণ করছিল।

এই মামলার তদন্তের দায়িত্বে থাকা সোহেল কাজমি বলেছেন, ওই কিশোরী জানায় তিনি নারকীয় যন্ত্রণার মধ্যে যাচ্ছিলেন। তাই সে তার ধর্ষক বাবাকে গুলি করে হত্যা করেছে। কাজমি জানান, ঘটনাস্থলেই কিশোরীর বাবা মারা যায়।

দেশটির পুলিশের এ কর্মকর্তা জানান, তদন্তের পর এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

গত শুক্রবার পাকিস্তানের এক আদালত মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরপরেই নতুন এ ঘটনা সামনে এলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews