1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রমজানে ১০ লাখ কপি কোরআন বিদেশে বিতরণ করবে সৌদি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রমজানে ১০ লাখ কপি কোরআন বিদেশে বিতরণ করবে সৌদি

  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৯৬ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // আসন্ন রমজান মাসে সৌদি আরব বিদেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে। রোববার এ অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

বিভিন্ন আকারে পবিত্র কোরআনের কপি বিতরণ করা হবে। পবিত্র কোরআনের অনুবাদকৃত কপিও বিতরণ করা হবে। এই তালিকায় ৭৬টিরও বেশি ভাষায় পবিত্র কুরআনের অনুদিত কপি অন্তর্ভুক্ত রয়েছে। পবিত্র মদিনার বাদশাহ ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে কপিগুলো ছাপা হয়েছিল। বিশ্বের ২২টি দেশের ইসলামিক সেন্টারে পবিত্র কোরআনের কপি দেয়া হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ জানিয়েছেন, রমজান মাসে তারা পবিত্র কোরআনের কপি বিভিন্ন দেশে পৌঁছে দিতে চান। সে জন্য প্রস্তুতিও শুরু করেছেন তারা। সূত্র: আরব নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews