1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার লাগানো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে AWB নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষক দল নেতা এনামুল হক পার্থের মৃত্যুতে শিরীনের শোক উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত উজিরপুরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ ভোলায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে —পীর সাহেব চরমোনাই কাশফুলের রাজ্যে পূজা চেরি, যে বার্তা দিলেন জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা বরিশালের ৮ কলেজ শিক্ষার্থীশূন্য, অনুমোদন বাতিলের আশঙ্কা

রাজধানীতে ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঁচল রায় নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ডা. আঁচল রায় ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন।

জানা গেছে, অসুস্থ হওয়ার আগের দিনও রোগীদের সেবা দিয়েছেন। এমনকি পরের দিন ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ডেঙ্গু তাকে কেড়ে নেয়। ডা. আঁচল রায়ের মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ২১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৫৩৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে, এই মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews