1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের দশদার গ্রাম থেকে চানপুর হয়ে কেওরাশির পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির একটি বড় অংশ নদীভাঙনে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা এতটাই বেহাল যে স্থানীয়দের ভাষায়, এটি আর কোনো সড়ক নয়, যেন আরেকটি নদী।

 

সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝামাঝি অংশ ভেঙে পাশের নদীর সঙ্গে একাকার হয়ে গেছে। সৃষ্টি হয়েছে বড় ধরনের ফাঁক, যেখানে তীব্র স্রোতের কারণে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি নৌকা দিয়েও নিরাপদে পারাপার হওয়া কঠিন হয়ে পড়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও নির্বাচনের পর আর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার হাজারো মানুষকে।

এই সড়ক দিয়েই প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ যাতায়াত করতেন। কিন্তু ভাঙনের কারণে বর্তমানে অনেককে বিকল্প পথে অতিরিক্ত কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে।

 

এলাকার বাসিন্দা আল মামুন বলেন, আমরা এই রাস্তার জন্য অনেক ভোগান্তিতে আছি। বর্তমান এমপি নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচিত হতে পারলে রাস্তা করে দেবেন। কিন্তু এখন এমন অবস্থা যে আমরা ঠিকমতো হেঁটেও চলাচল করতে পারছি না।

 

স্থানীয় খোকন মিয়া বলেন, আমাদের রাস্তাটি করে দিলেই আমরা সন্তুষ্ট। দ্রুত রাস্তার কাজ শুরু করা হোক, এটাই আমাদের দাবি।

 

আরেক বাসিন্দা মোবারক হোসেন শিশির বলেন, আমরা আশা করি আমাদের আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং দ্রুত এই সড়ক সংস্কারের ব্যবস্থা করবেন।

 

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, আমি এ বিষয়ে একটি সংবাদ দেখেছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করছি। দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্থানীয়রা জানান, সড়কটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং কয়েকটি গ্রামের মানুষের শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ভরসা। তাই দ্রুত ভাঙনরোধ এবং স্থায়ীভাবে সড়ক পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews