1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, রেজাল্ট খারাপ করলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বুধবার (১ জুলাই) সচিবালয়ে এক  সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো বিভ্রান্তিকর নিউজ সামাজিক মাধ্যমে ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, দেশের অসম শিক্ষা ব্যবস্থা দূর করতে সরকার কাজ করছে। ফরম পূরণের পর, পরীক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যে সব দুর্বলতা রয়েছে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এ সংক্রান্ত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষকরা তাদের দেয়া নির্দেশনা এবং প্রশিক্ষণ অনুসারে খাতা মুল্যায়ন করেছেন কিনা, খাতা মূল্যায়নের পরে, সকল বোর্ডের খাতা থেকে স্যাম্পল খাতা নিয়ে এটি খতিয়ে দেখা হবে।

এহছানুল হক মিলন বলেন, ২০১৮ সালের মধ্যে বিভিন্ন শ্রেণিতে কারিকুলাম পরিবর্তন করে যুগোপযোগী করা হবে। যে শ্রেণিতেই প্রয়োজন সেখানেই এ পরিবর্তন করা হবে।

এ সময় শিক্ষা সচিব আব্দুল খালেক বলেছেন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯ টি বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews