1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি 

  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
oplus_0
লালপুর ( নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আইপিএস চুরির ঘটনায় কক্ষে ঘুমিয়ে থাকার অভিযোগ উঠেছে নৈশ প্রহরীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) জানা যায় সোমবার রাতের কোন এক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগের মহিলা ও গর্ভবতী সেবা কক্ষ নং-৪১ এবং   শিশু বিভাগ কক্ষ নং-৪৩ এর জানালার গ্রিল কেটে একটি আই পি এস চুরির ঘটনা ঘটে।
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়  স্বাস্থ্য কর্মকর্তা ডা:একেএম শাহাবুদ্দিন মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে চুরির ঘটনা জানা’র পর ৩ জন নৈশপ্রহরীকে ডেকে প্রত্যেককে একটি করে বাঁশি উপহার দেন।
৩ জন নৈশপ্রহরী থাকা সত্ত্বেও হাসপাতালে চুরি হয় বিষয় টি রহস্য জনক বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগীসহ স্থানীয়রা। এদিকে চুরি হওয়ার পর নৈশ প্রহরীদের মাঝে বাঁশি দেওয়ার বিষয়টি হাস্যকর বলে স্থানীয় লোকজন তীব্র সমালোচনা করেন। অভিযোগ আছে নৈশপ্রহরীরা তাদের কর্তব্যের সময় হাসপাতালের অন্য কক্ষে ঘুমিয়ে থাকে।
তবে অভিযোগ অস্বীকার  করে নৈশপ্রহরী শাহাদাত হোসেন বলেন রাত্রিকালীন পাহারা দেওয়ার সময় জরুরি বিভাগ ও গ্যারেজের দিকে দায়িত্ব পালন করেছি, আউটডোর বিভাগে কোন বৈদ্যুতিক বাল্ব না থাকায় অন্ধকার থাকে তাই ওই দিকে যাওয়া হয়নি ডিউটি শেষ করে সকালে বাড়ি চলে এসেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার একেএম শাহাবুদ্দিন জানান আইপিএস চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি আউটডোরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews