1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটের আদিতমারীতে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

লালমনিরহাটের আদিতমারীতে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট থেকে // লালমনিরহাটের আদিতমারীতে শীত নিবারনের জন্য আগুনের পোহাতে গিয়ে দগ্ধ হওয়া গৃহবধূ সাজেদা বেগম (৫৬) মারা গেছেন।
 মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, সোমবার রাতে সিট নিবারণের জন্য আগুন পোহাতে গেলে দগ্ধ হন সাজেদা। সাথে সাথে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে  নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সাজেদা বেগম লালমনিরহাট জেলার আদিতমারী  উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।
স্বজনরা জানান, তীব্র শীত থেকে বাঁচতে রাতে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছিলেন সাজেদা। এ সময় তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সাজেদাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সাজেদা বেগম মারা যান।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সহকারী অধ্যাপক ডা. শাহীন শাহ বলেন, মারা যাওয়া সাজেদার শরীরের ৫০-৫৫ ভাগ আগুনে  পুড়ে গেছে  ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews