1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটে আওয়ামীলীগ নেত্রী সাবেক এমপি সফুরা বেগম রুনী গ্রেফতার। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ সাংবাদিক পুত্র রোহানের ৭ম জন্মদিন আজ ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাটে আওয়ামীলীগ নেত্রী সাবেক এমপি সফুরা বেগম রুনী গ্রেফতার। 

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি ।।
লালমনিরহাটে একাধিক মামলার পলাতক আসামি ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী (৪৬) গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটিদল
অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সফুরা বেগম রুনী লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিসাবেও দায়ীত্ব পালন করেন। এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ৩টি, রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানায় ১টি এবং ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে।  তার বিরুদ্ধে নাশকতা, হত্যা, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি মামলায় ইতোমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।
লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, রংপুর মহানগর ও লালমনিরহাট সদর থানা দায়ের করা মামলায় চার্জশিটভুক্ত আসামি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews