1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
লালমনিরহাট প্রতিনিধি // লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ’র) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার(৬ ডিসেম্বর) ভোর রাতে ওই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নং পিলার এলাকার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন। সে দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক সহ স্থানীযরা জানান, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধ ভাবে ভারতে যান হেলালুজ্জামান হেলাল। কয়েক মাস কাজ করে পুনরায় দেশে ফেরেন। বর্তমানে ঘনকুয়াশার কারনে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলাল উদ্দিন। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধিন রয়েছেন বলে স্থানীয় একটি সুত্রে নিশ্চিত করেছেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবার বলেন, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত ব্যাক্তি ভারতে কাজ করে ফিরছিলেন। গরু পাচারের খবর জানা নেই।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসেফকে করা প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে আহত ব্যাক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews