1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শরীরে স্যালাইন নিয়েই রোগী দেখলেন ডাক্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শরীরে স্যালাইন নিয়েই রোগী দেখলেন ডাক্তার

  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাত তখন প্রায় ১২টা। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রোগীর চাপ। একের পর এক রোগী আসছেন চিকিৎসা নিতে। চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষায় স্বজনরা।

এর মধ্যে জানা যায়, জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. ইরফান মাহমুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শরীরে চলছে স্যালাইন, হাতে লাগানো ক্যানুলা। কিন্তু জরুরি বিভাগে রোগীর চাপ থাকায় বিশ্রামে যেতে পারেননি। স্যালাইন চলা অবস্থাতেই চেয়ারে বসে রোগীদের চিকিৎসা দিতে দেখা যায় তাকে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে রাত প্রায় ৩টার দিকে অন্য একজন চিকিৎসক জরুরি বিভাগের দায়িত্ব নেওয়ার পর বাসায় ফেরেন ডা. ইরফান।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। অল্প সংখক চিকিৎসক দিয়ে বিপুল পরিমাণ রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে জরুরি বিভাগের চিকিৎসকদের।

দিনে দুই শিফটে প্রায় ১৮ ঘণ্টা করে ডিউটি করতে হয় একজন চিকিৎসককে। আর এ ডিউটি করতে গিয়ে শুক্রবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জরুরি বিভাগের ডা. ইরফান মাহমুদ। এমনকি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

ডা. ইরফান মাহমুদ বলেন, ‘এ হাসপাতালে ৮৬ জন চিকিৎসক থাকার কথা। বর্তমানে মাত্র ১৭ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। ফলে আমাদের হিমশিম খেতে হচ্ছে। কনসালট্যান্ট ছাড়া আমরা পাঁচজন দুই শিফটে জরুরি বিভাগে রোগী দেখছি।’

নিজের অসুস্থতার বিষয়ে তিনি বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমার দুই-তিনবার বমি হয়। তখন রক্তচাপ ৬০/৯০-এ নেমে গেলে অসুস্থ বোধ করি। কর্তব্যরত নার্সরা আমাকে স্যালাইন দেন। কিন্তু রাতে হামসহ কয়েকজন জরুরি রোগীর চিকিৎসার প্রয়োজন হওয়ায় চলমান স্যালাইন নিয়েই রোগীদের চিকিৎসা দিতে হয়েছে।’

বর্তমানে একটু সুস্থ বোধ করছি। তিনি বলেন, আমার খোঁজ খবর নেওয়ার জন্য কালবেলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews