1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭ 0 বার সংবাদি দেখেছে

কাজের ব্যস্ততা থেকে কিছুটা সময় দূরে সরিয়ে দুই ঘনিষ্ঠ বন্ধু শানায়া কাপুর ও নভ্যা নভেলি নন্দার সঙ্গে চমৎকার সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। সেই অবকাশ যাপনের বেশ কিছু সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলোতে সমুদ্রের সৌন্দর্য, সূর্যাস্তের আলো আর বন্ধুত্বের উষ্ণতা ফুটে উঠেছে।

একটি ছবিতে সোনালি বিকেলের আলোয় সাদা স্ট্র্যাপলেস টপ ও নকশা করা প্যাচওয়ার্ক মিনিস্কার্ট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অনন্যা। ব্যাকগ্রাউন্ডের শান্ত লেক ও সবুজ পরিবেশ ছবিটিকে অন্য আবহ দিয়েছে। অন্য একটি ছবিতে সাদা লেসের পোশাকে সূর্যাস্ত উপভোগ করতে দেখা যায় তাকে। আরেকটি লুকে নিয়ন নীল টিউব টপের সঙ্গে নানা বার্তা লেখা মিনিস্কার্ট পরেছেন এই অভিনেত্রী।

শানায়া ও নভ্যার সঙ্গে তোলা ছবিগুলোতে তিন বন্ধুর দীর্ঘদিনের বন্ধুত্বের রসায়ন স্পষ্ট। সন্ধ্যার সময় শানায়াকে জড়িয়ে ধরে থাকার একটি স্বতঃস্ফূর্ত মুহূর্তও শেয়ার করেছেন তিনি। শুধু ঘোরাঘুরি বা ছবি তোলা নয়, রাতের পার্টিতেও বেশ জমে উঠেছিল তাদের আড্ডা। ডিজে কনসোলের পেছনে দাঁড়িয়ে গান ও পার্টির মুহূর্তগুলো দারুণভাবে উপভোগ করেন আনন্যা।

খাবারের দিক থেকেও এই ভ্রমণের বিশেষ আকর্ষণ ছিল ম্যাঙ্গো স্টিকি রাইস। তিন ধরনের স্টিকি রাইস, নারকেলের ক্রিম ও ভাজা মুগডাল দিয়ে সাজানো ছিল সেই রঙিন খাবারটি। বিমানের জানালা দিয়ে দেখা যাওয়া নীল জলরাশির মাঝে সবুজ দ্বীপ ও পাথুরে পাহাড়ের দৃশ্য দিয়ে শেষ হয় এই ভ্রমণ। সমুদ্র, ফ্যাশন, খাবার আর আড্ডায় ভরপুর এই ছুটির দিনগুলোর প্রতিটি মুহূর্ত বেশ উপভোগ করেছেন আনন্যা।

সূত্র: মিড-ডে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews