1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮৩ 0 বার সংবাদি দেখেছে

বামনা প্রতিনিধি //

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বামনা উপজেলা শাখার পক্ষ থেকে জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি এমপি মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীফ হুইপ মহোদয়ের স্নেহধন্য, বামনা উপজেলার জননন্দিত নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রুহুল আমিন শরিফ। মতবিনিময় সভায় চীফ হুইপ মহোদয় বামনা, পাথরঘাটা ও বেতাগীসহ সকল উপজেলার সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে পূজার আনন্দ ভাগাভাগি ও উপভোগ করার আহ্বান জানান। তিনি দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন— “বাংলাদেশে এখন কোনো সংখ্যালঘু সম্প্রদায় বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” সভা শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব অত্যন্ত সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালনের নির্দেশনা দেন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews