1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে
কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার কলেজশিক্ষক জাহিদুল আজম সুজন হত্যার ঘটনায় ছয়জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পলাতক নয়ন, কামাল ও মিঠুন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামাল, ইলিয়াস, জাকির হোসেন।

মোট নয় আসামির মধ্যে দুই আসামিকে খালাস দেয়া হয়। বিচারাধীন সময়ে একজনের মৃত্যু হয়।

কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১০ সালের ৮ আগস্ট বিকেল ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কলেজশিক্ষক জাহিদুল আজম সুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কলেজশিক্ষক সুজনের বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews