1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিশুর ভালো চোখে অস্ত্রোপচার করা সেই চিকিৎসক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

শিশুর ভালো চোখে অস্ত্রোপচার করা সেই চিকিৎসক গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে ১৮ মাস বয়সী শিশুর ভালো চোখে অস্ত্রোপচারের ঘটনায় হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিরাগত রাত ২টার দিকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদ হাসান একটি মামলা দায়ের করেছেন।

মাহমুদ হাসান জানান, গত মঙ্গলবার বিকেলে ইরতিজার চোখের সমস্যা নিয়ে তারা বাংলাদেশ আই হসপিটালে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে তার অস্ত্রোপচার করেন শাহেদারা বেগম।

তবে সেখান থেকে বের করার পর তারা দেখতে পান বাম চোখের জায়গায় ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তখন বিষয়টি শাহেদারাকে জানালে তিনি দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় ইরতিজার বাম চোখে অস্ত্রোপচার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews