1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার অনুরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এ অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নয়াদিল্লি-তে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, “আমরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।

রণধীর জয়সওয়াল আরও বলেন, বিষয়টি নিয়ে ভারত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় পারস্পরিক অংশীদারিত্ব আরও গভীর করার বিভিন্ন প্রস্তাবও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা অব্যাহত রয়েছে। উভয় পক্ষের বিস্তারিত অবস্থান জানার জন্য শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু ছাড়াও সীমান্ত পরিস্থিতিসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews