1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেবামেক হাসপাতালের পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মুনীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

শেবামেক হাসপাতালের পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মুনীর

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেখানে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নতুন প্রস্তাবিত পদ ও কর্মস্থল বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ।

আর এ লক্ষ্যে তাকে বদলিপূর্বক স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা শেবামেক হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে নিয়োগের দাবি জানিয়ে আসছিল।

তাদের দাবি এতে করে দীর্ঘদিনে দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া হাসপাতালটিতে চিকিৎসার মান যেমন উন্নয়ন হবে, তেমনি দক্ষিণাঞ্চলের মানুষের আস্থার স্থলটিতে নতুন একটি মাত্রা যোগ হবে।

সেই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, ঠিকাদারি সিন্ডিকেট ভেঙে ফেলা, জনবল সংকটসহ ভোগান্তিগুলোও লাঘব পাবে। পাশাপাশি রোগীরা আরও বেশি সেবা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের পরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর।

তিনিই হবেন এ হাসপাতালের প্রথম পরিচালক যিনি সেনা কর্মকর্তা। তবে শেবামেক হাসপাতালের অনেক শিক্ষার্থী সেনাবাহিনীর বিভিন্ন পদে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews