1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেরপুরে কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ, গ্রেপ্তার ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শেরপুরে কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ, গ্রেপ্তার ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
শেরপুর প্রতিনিধি // শেরপুরের নালিতাবাড়ীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও ক্ষুদে ফুটবলার কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণের পর ভিডিও ধারণ করে পর্ণোগ্রাফি তৈরির অভিযোগ ওঠেছে।

ধর্ষণে সহযোগিতা, ধর্ষণ ও পর্ণোগ্রাফি তৈরির আলাদা তিনটি অভিযোগে তিনজনের নামে মামলা দায়েরের পর ময়দান আলী (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে মামলা দায়েরর পর তাকে গ্রেফতার করা হয়। মামলায় অভিযুক্তরা হলো- ধর্ষণে সহায়তাকারী ময়দান আলী (৬০), ধর্ষণে অভিযুক্ত মোনায়েম (২১) ও পর্ণোগ্রাফি ভিডিও ধারণকারী অন্তর (২০)।

ভুক্তভোগী কিশোরী ও পুলিশ জানায়, উপজেলার মরিচপুরান ইউনিয়নের ওই শিক্ষার্থী ও ক্ষুদে ফুটবলার কিশোরী গত ৯ জুলাই বিদ্যালয় ছুটির পর বিকেল চারটার দিকে বাড়ি ফিরছিল। এ সময় স্কুলের অদূরে থাকা ময়দান আলী তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। পরে একই এলাকার চাঁন মিয়ার ছেলে মোনায়েম (২১) ওই কিশোরীকে ময়দান আলীর ঘরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মোনায়েম স্থানীয় মোবাইল ফোন ব্যবসায়ী অন্তরকে (২০) দিয়ে ওই কিশোরীর গোপনাঙ্গসহ শরীরের স্পর্শকারত অঙ্গের পর্ণো ভিডিও ধারণ করায়।

এরপর ওই পর্ণো ভিডিও অন্তর তার কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। পরে কিশোরীর স্বজনেরা বিষয়টি জানতে পেরে আইনি ব্যবস্থা নিতে চাইলে ময়দান আলীসহ তার অনুসারীরা একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে এবং ভুক্তভোগীর পরিবারকে হুমকি ও হয়রানির মুখে রাখে। একপর্যায়ে ভুক্তভোগী সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেলের শরণাপন্ন হলে তার সহায়তায় রোববার রাতে থানায় গিয়ে কিশোরীর নানী আয়শা বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ময়দান আলীকে গ্রেপ্তার করে। তবে অন্যরা পালিয়ে যায়।

সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরীকে রেখে ছোটবেলা বাবা-মার ছাড়াছাড়ি হয়ে উভয়েই আলাদা বিয়ে করে সংসারী হয়ে গেছে। সেই থেকে ওই কিশোরী নানী চা বিক্রেতা আয়শার কাছে বেড়ে ওঠে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ বিষয়ে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews