1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংসদে প্রধানমন্ত্রীর সামনে সিট, টেনশনে ব্যারিস্টার সুমন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

সংসদে প্রধানমন্ত্রীর সামনে সিট, টেনশনে ব্যারিস্টার সুমন

  • প্রকাশিত : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই তার বসার সিট বলে পড়েছে বলে জানিয়েছেন তিনি। যে কারণে টেনশন বেড়ে গেছে বলেও মন্তব্য সুমনের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি বলেন, ‘সংসদে আমার সিটটা বিরোধী দলের একেবারে পেছনে পড়েছে। এজন্য কেমন জানি একটা বিরোধী দল বিরোধী দল ভাব চলে আসছে। যদিও আমি তো আওয়ামী লীগেরই প্রডাক্ট। কিন্তু বিরোধী দলের একটা ভাব আসছে।’

ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সামনেই পড়ছে আমার সিটটা। আমি যা করি উনি সবই দেখতে পারবেন। যার কারণে একটা টেনশন বেড়ে গেল। প্রস্তুতি দ্বিগুণ নিতে হবে। কারণ, প্রধানমন্ত্রীর পেছনে সিট হলে উনি পেছনে অনেক কিছু দেখতে পেতেন না। আমি ফাঁকি দিতে পারতাম। কিন্তু এখন আমার ফাঁকি দেওয়ার সুযোগ একদমই কম।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য বলেন, ‘কোনো ঝামেলা নেই। অসংখ্য লোকজন আছেন যারা আমাদের দেখিয়ে দিচ্ছেন। তবে সংসদে অলিগলি চেনার চেয়ে দেশের স্বার্থে সংসদকে কাজে লাগানোর যে সুযোগ আছে এগুলো চেনা বেশি জরুরি।’প্রসঙ্গত, গত ৭ জানুয়ারির নির্বাচনে হবিগঞ্জ–৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান বহুল আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সুমন। এই আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব হোসেনকে পরাজিত করেন। তবে তিনি বরাবরই নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews