1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়ক দুর্ঘটনায় দাদি-নাতির মর্মান্তিক মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সড়ক দুর্ঘটনায় দাদি-নাতির মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার নাতনি আরফা আক্তার (৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) দ্রুত ও বেপরোয়া গতিতে রাস্তা পারাপারের সময় দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রোকসানা ইয়াসমিন ও শিশু আরফা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো সেদিনও ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় তারা। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী।

গৌরনদী হাইওয়ে থানার (ওসি) মহসিন হোসেন বলেন, নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews