1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারকে বিপাকে ফেলতে অপচেষ্টা চালাচ্ছে পতিত দোসররা: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

সরকারকে বিপাকে ফেলতে অপচেষ্টা চালাচ্ছে পতিত দোসররা: রিজভী

  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পতিত দোসররা নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র চালাচ্ছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডেও জড়িত হচ্ছে উল্লেখ করে তিনি দেশবাসীকে এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে ‘জনগণের সরকার’ আখ্যা দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, “পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?”

লিফলেট বিতরণকালে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু যেন বিস্তার ঘটাতে না পারে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে নিজ নিজ বাসার আশপাশের পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার কড়া নির্দেশনা দিয়েছেন।

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের টাকা খরচ করতে হতো, কিন্তু বর্তমান সরকার সাধারণ মানুষের সুবিধার্থে তা সম্পূর্ণ বিনা মূল্যে করে দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews