1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাঈদীকে চিকিৎসা দেওয়া সেই চিকিৎসককে হত্যার হুমকি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাঈদীকে চিকিৎসা দেওয়া সেই চিকিৎসককে হত্যার হুমকি

  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে এ বিষয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ধানমন্ডি মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন। জিডিতে ভুক্তভোগী চিকিৎসক জামান উল্লেখ করেন, তিনি বিএসএমএমইউতে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

রোববার (১৩ আগস্ট) রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে ছিলেন সাঈদী।

সোমবার (১৪ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় সাঈদী মৃত্যুবরণ করেন। চিকিৎসক জামান বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করি।

কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে। জিডিতে তিনি আরও উল্লেখ করেন, আমি বর্তমানে কতিপয় ব্যক্তিদের আচরণে ভীত-শঙ্কিত।

কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারী ব্যক্তিরা যেকোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ বড় ধরনের ক্ষতি করতে পারে। এ কারণে নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেন তিনি।

ধানমন্ডি থানায় জিডি দায়ের করার পর ভুক্তভোগী চিকিৎসক এস এম মোস্তফা জামান সাংবাদিকদের বলেন, আমরা একজন সাধারণ রোগীকে যেভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, তাকেও (সাঈদী) সেই চিকিৎসা দেওয়া হয়েছে।

তার চিকিৎসায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি, কোনো রকম ভুল চিকিৎসা বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি। এদিকে, সাঈদীর চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএসএমএমইউ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews