1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের ৬১ জেলে নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ভিডিও দেখে পদ্মার মাছ কিনলেন লন্ডনের নাগরিক এড্রিয়ান প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন: মির্জা ফখরুল মালিক-শ্রমিকের মধ্যে ইনসাফের সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান দেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু পাঁচ নদীর পানি বিপৎসীমার উপরে কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায় পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা। গৌরনদীতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের ৬১ জেলে নিখোঁজ

  • প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝড়ের মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুরের ইন্দুরকানি ও ভান্ডারিয়া উপজেলার চারটি ট্রলার নিখোঁজ হয়েছে ও একটি ট্রলার ডুবে গেছে। নিখোঁজ ও ডুবে যাওয়া ট্রলারগুলোর ৬১ জন জেলে নিখোঁজ হয়েছিল। তবে ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে।

ট্রলারমালিক ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে- বিভিন্ন সময়ে পিরোজপুরের পাড়েরহাট বন্দরের শতাধিক ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য গিয়েছিল। গত বৃহস্পতিবার এসব ট্রলার ঝড়ের কবলে পড়ে। শনিবার রাত ১০টা পর্যন্ত চারটি ট্রলারসহ ৫৫ জেলে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ইন্দুরকানি উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের সাইফুল মাতুব্বরের এফবি ভাই ভাই নামের একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারে থাকা ১২ জন জেলের ৬ জন উদ্ধার করেছে আরেকটি ট্রলার। তবে এখনো ছয় জেলের সন্ধান পাওয়া যায়নি।

ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী জাহিদ শেখ বলেন, ইন্দুরকানি উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের হেলাল মৃধার মালিকানাধীন এফবি মায়ের দোয়া–১৬১ নামের ট্রলারটি ১৭ জন জেলেসহ নিখোঁজ রয়েছে। এ ছাড়া একই গ্রামের দুলাল মৃধার এফবি আবদুল্লাহ-১ ট্রলারটি ১২ জন জেলেসহ, কালাইয়া গ্রামের নজরুল ইসলামের এফবি জিদনী ট্রলার ১৩ জন জেলেসহ এবং ভান্ডারিয়া উপজেলার তেলিখালীর আবদুর রহিমের এফবি ছোট হুজুরের দোয়া ট্রলারটি ১৩ জন জেলেসহ নিখোঁজ রয়েছে।

শনিবার সন্ধ্যায় ইন্দুরকানির পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসে এফবি আবদুল্লাহ–২ নামের ট্রলার। এর মালিক হালিম খান বরিশালটাইমসকে বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া শত শত ট্রলার ঝড়ের কবলে পড়েছিল। অনেক ট্রলার ভারতের জলসীমার মধ্যেও চলে গেছে। বেশির ভাগ ট্রলার উপকূলে ফিরে এলেও এখনো কয়েকটি ট্রলার জেলেসহ নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেদের বাড়ি ইন্দুরকানি উপজেলার ঢেপসাবুনিয়া, সাউদখালী ও কালাইয়া গ্রামে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন। ঢেপসাবুনিয়া গ্রামের আরিফ মৃধা বরিশালটাইমসকে বলেন, ‘আমার দুই ভাইয়ের দুটি ট্রলার ২৯ জন জেলেসহ নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন।’

এফবি ভাই ভাই ট্রলারের নিখোঁজ মাঝি উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের রফিকুল ইসলামের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আছেন। তাঁর স্ত্রী হেলেনা বেগম বলেন, ‘১৩ আগস্ট ১২ জন জেলেসহ আমার স্বামী বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ নেই।’

জানতে চাইলে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য আমরা বিভিন্ন মহলে চেষ্টা করছি। স্বজনদের সঙ্গেও যোগাযোগ রাখছি।’

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আবদুল বারী শনিবার রাতে বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারে আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেছি। আশপাশের মৎস্য বন্দরগুলোর সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews