1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাগরে ১৪ ঘণ্টা ধরে ডুবচরে আটকা ট্রলারসহ ১৯ জেলে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাগরে ১৪ ঘণ্টা ধরে ডুবচরে আটকা ট্রলারসহ ১৯ জেলে

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি // বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সুন্দরবনসংলগ্ন কচিখালী এলাকায় কক্সবাজার জেলার ইউনুস কোম্পানির মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া নামের একটি ট্রলারসহ ১৯ জন জেলে ১৪ ঘন্টা ধরে ডুবো চরে আটকা পরে আছে। শুক্রবার বেলা ১১ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকে পড়া জেলেদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটকে পড়া ট্রলার ও জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলার মালিক ইউনুস কোম্পানির বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ১০ আগস্ট কক্সবাজার ঘাট থেকে যাবতীয় রসদসামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশে রওয়ানা হয়ে যান। হঠাৎ করে সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার কারণে উপকুলের মৎস্য বন্দর পাথরঘাটা বিএফডিসি ঘাটের উদ্দেশে আসার সময় পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমের সুন্দরবনের কচিখালী এলাকার এটি ডুবোচরে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে আটকা পরে। তাদের কাছে থেকে সবশেষ খবর পওয়া পর্যন্ত অনেক চেস্টা করেও ট্রলারটি চর থেকে নামানো সম্বব হয়নি। ট্রলারটি উদ্ধারের জন্য কোস্টগার্ডের পশ্চিম জোনকে অবহিত করে বরগুনা জেলা মৎস্যকীবি ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এফবি মা-বাবার দোয়া ট্রলাররের মাঝি আলা উদ্দিন মুঠোফোনে জানান, সাগরে মাছ শিকারের সময় অঠাৎ আবহাওয়া খারাপ দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকুলের দিকে ফিরে আসার সময় বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কচিখালী এলাকার একটি ডুবো চরে আটকা পরে ১৪ ঘন্টা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। অনেক চেস্টা করেও ট্রলারটি নামানো সম্মব হয়নি। আটকা পরায় তাদের প্রায় এখন পর্যন্ত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোস্টগার্ডের পশ্চিমজোন মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মুহাম্মাদ মুনতাছির ইবনে মুহাসিন মুঠোফোনে জানান, খবর পাওয়ার সাথে সাথেই জেলেদের উদ্ধারের জন্য আমাদের ৪ সদস্যের একটি টিম ট্রলার নিয়ে রওয়ানা দিয়ে চলে গেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews