1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাভারে নিখোঁজ সাংবাদিককে সীতাকুণ্ড থেকে উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

সাভারে নিখোঁজ সাংবাদিককে সীতাকুণ্ড থেকে উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার //সাভার থেকে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকেলে সাভারের দক্ষিণপাড়া এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তপু ঘোষাল দৈনিক ৭১ বাংলা পত্রিকার সাভার প্রতিনিধি।

পুলিশ জানায়, শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আমিনবাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার মোবাইল ফোনটিও বন্ধ অবস্থায় ছিল। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

উদ্ধারের পর তপু ঘোষাল পুলিশকে জানান, শনিবার বিকেলে সাভার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে অপহরণ করেন। পরে তাকে সীতাকুণ্ডের নির্জন স্থানে ফেলে রেখে যান। এসময় স্থানীয়দের সহায়তায় সীতাকুণ্ড থানা পুলিশ তাকে উদ্ধার করে।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, সাভারে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালের সন্ধান মিলেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই সুস্থ অবস্থায় আছেন। তাকে সাভারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews