1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সিআইডি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

সিআইডি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাভারে কর্মরত একজন সাংবাদিককে তার বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ মার্চ) ভোর রাতে তাকে ঢাকা সিআইডির একটি টিম তুলে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই রাজু মন্ডল।

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের গ্রামের বাড়ির মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকায়। আশুলিয়ায় আমবাগান এলাকায় ৪ তলা একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন শামসুজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানায়, শামসুজ্জামানের ঘরে তল্লাশি করে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ, দুইটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যায়।

শামসুজ্জামানের বাসায় এসময় আরেক স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম ছিলেন। তিনি বলেন, বাসায় এসে তাঁরা জব্দ করা মালামালের তালিকা করেন। শামসুজ্জামানকে জামাকাপড় নিতে বলা হয়। এ সময় কক্ষের ভেতরে দাঁড় করিয়ে তাঁর ছবি তোলা হয়। ৫-৭ মিনিটের মধ্যে আবার তাঁরা বের হয়ে যান। ৩ টি গাড়িতে এসেছিলেন সিআইডি সদস্যরা।

শামসুজ্জামানের আমবাগানের বাড়ির মালিক ফেরদৌস আলম কবির সাংবাদিকদের বলেন, আমাকে সিআইডির লোকজন এসে জিজ্ঞেস করে যে এই বাসায় থাকে কিনা শামসুজ্জামান? পরে থাকে বলে জানালে তাকে নিয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম কি কারণে নেওয়া হচ্ছে? তখন আমাকে একজন বলেন কোন এক রিপোর্টের কারণে তার নামে মামলা হয়েছে। সেই মামলায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এর বেশি কিছু বলতে পারব না। শামসুজ্জামান আমার বাসায় প্রায় বছরখানেক ধরে ভাড়া থাকে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, রাজধানী ঢাকা থেকে সিআইডির একটি টিম এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে নিয়ে গেছে। সকাল ৭ টার দিকে অভিযান শেষ হয়। কি কি জব্দ করা হয়েছে, তা আমি বলতে পারব না। এছাড়া সিআইডি টিমে কে কে ছিলেন আমি তাদের নামও বলতে পারব না।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের ছোট ভাই প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews