1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হাবিল উদ্দিন (৩০)। তিনি শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। বর্তমানে আহত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে আজ ভোরে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নিজেকে কৃষক দাবি করে রাজশাহীর হাসপাতালে ভর্তির সময় হাবিল বলেন, তিনি গমখেতে পানি দিতে গিয়েছিলেন। এ সময় ভারতীয় অংশে বিএসএফ দাঁড়িয়ে ছিল। পানির মোটর চালুর করার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজামুল হক বলেন, গমখেতে পানি দেওয়ার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন হাবিল। সেখানে বিএসএফের গুলিতে আহত হন তিনি।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে ওই রোগীর পিঠের ডান দিকে গুলি লেগেছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরে থাকা গুলিটি বের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews