1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে
  • বিবিডিএফ এর ফ্রী ক্যাম্পিং

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উপলক্ষে ‘মানবতার টানে, রক্তের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF) এর আয়োজনে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছাসেবী সংগ্রহের কর্মসূচি পালিত করে।

মঙ্গলবার সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রঙ্গনে সংগঠনটির এই কর্মসূচি বেলা ১০টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে। যেখানে বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন ( BBDF) এর অভিজ্ঞ সেচ্ছাসেবীগন ৩০৫ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে । অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। তিনি অনুষ্ঠানে যোগ দিলে বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর সভাপতি শাহরিয়ার শামীম, সাধারণ সম্পাদক এন মাহামুদ রাজু, উপদেষ্টা জিয়াউর রহমান, সহ অন্যান্য সেচ্ছাসেবীবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন সহ অনেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বেপারী তার ব্ক্তব্যে বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমাদের বিদ্যালয়ের কারোর রক্তের প্রয়োজন হলে বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যাবে। ক্যাম্পের পরিচালনায় ছিলেন ব্লাড ডোনার্স ফাউন্ডেশন BBDF এর সভাপতি শাহরিয়ার শামীম, উপদেষ্টা জিয়াউর রহমান, সহ-সভাপতি হাসান মাহামুদ, সাধারণ সম্পাদক এন মাহামুদ রাজু, দপ্তর সম্পাদক তানজিল সরদার, সাংগঠনিক সম্পাদক সানাউল মৃধা, উজ্জ্বল, শিহাব, সাগর, তিশা, রাকিব, মারিয়া, সহ অন্যান্য সেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত থেকে সফল ভাবে কর্মসূচী পরিচালনা করেন। সংগঠনটির সভাপতি মোঃ শাহরিয়ার শামীম বলেন, ‘আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের ও তরুনদের মাধ্যমে বরিশাল এবং এর আশপাশের জেলাগুলোতে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে রক্ত সরবরাহ করে থাকে। বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের প্রধান কাজগুলোর মধ্যে নবীনদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে রক্তদানে উদ্ভুদ্ধ করা একটি । এই কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের রক্ত গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে।’ এছাড়াও বিবিডিএফ অন্যান্য আরো সামাজিক কার্যক্রম পরিচালনা করে সেবা দিয়ে থাকে। সংগঠনটির দপ্তর সম্পাদক তানজিল সরদার বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের একাংশ রক্তের গ্রুপ জানে না। আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি। এই কার্যক্রম সফল করার জন্য যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews