1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
সালমানের লাইভ বিতর্কের জন্ম দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গৌরনদীতে গ্রেফতার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা জমিজমা নিয়ে বিরোধে উজিরপুরে যুবক আহত, থানায় অভিযোগ সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ভর্তি কোচিং আ’লীগ নেতাদের অবস্থানের খবর পেয়ে বাড়িতে হামলার অভিযোগ

সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির, কাজীরহাট (মেহেন্দিগঞ্জ) প্রতিনিধি।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে রাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে একই বাড়িতে সুপারি গাছ কাটার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে আব্দুর রহমান শিকদার, তার স্ত্রী ইয়াসমিন বেগম, হান্নানসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালান।

রাজিয়া বেগমের দাবি, একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা দ্রুত তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সামান্য একটি সুপারি গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে একজন বয়স্ক নারীর ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে রাজিয়া বেগমের করা অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমান শিকদার, ইয়াসমিন বেগম ও হান্নানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা তুলে ধরা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews