1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সেই ইউপি সদস্যর ঘরে ফের দুধর্ষ চুরি সংঘঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সেই ইউপি সদস্যর ঘরে ফের দুধর্ষ চুরি সংঘঠিত

  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // মাত্র আড়াই মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ইউপি সদস্যার বসত ঘরের তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ইউপি সদস্যরা ঘর থেকে একটি পানির মোটর, এলইডি টেলিভিশনসহ ঘরে থাকা মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তারের খাঞ্জাপুর গ্রামের বাড়িতে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইউপি সদস্যা হেলেনা আক্তার জানিয়েছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা রবিবার দিবাগত রাতে বরিশালের বাসায় ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা বসত ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দুস্কৃতকারীরা বাসার মধ্যে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। ইউপি সদস্যা আরো জানিয়েছেন-সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে তাদের খবর দেয়। পরবর্তীতে বাড়িতে এসে দুধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। সূত্রমতে, এরপূর্বে গত ১৪ জুলাই দিবাগত রাতে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা ইউপি সদস্যা হেলেনা আক্তারের বসত বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পরবর্তীতে ঘরের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews