1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে আবদুল হক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে জেদ্দায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই স্ট্রোক করে তার মৃত্যু হয়। আবদুল হক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ির মো. মোস্তফার ছেলে।

নিহতের মেয়ের জামাই ও সৌদি আরব প্রবাসী সাইফ আল হাসান বলেন, আমার শ্বশুর প্রায় ২৫ বছর ধরে প্রবাস জীবনে ছিলেন। এর মধ্যে গত চার বছর সৌদি আরবে অবস্থান করছিলেন।

তিনি সৌদিতে কাজের সংকট, কাজ করেও নিয়মিত বেতন না পাওয়া এবং পারিবারিক নানা দুশ্চিন্তায় ভুগছিলেন। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন কাজ করে দেশে ফিরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর জীবিত দেশে ফিরতে পারলেন না।

নিহতের আত্মীয় নুর মোহাম্মদ বলেন, আবদুল হকের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি আবদুল হকের মৃত্যুর খবর শুনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার আবেদন করলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews